রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

সারা দেশে বসবে কোরবানির পশুর হাট : স্থানীয় সরকার মন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

সারা দেশে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি অন্যান্য নির্দেশনা মেনে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও পশুর বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনার দ্বিতীয় আন্তঃমন্ত্রণালয় সভায় এই কথা জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ইতোমধ্যে জানিয়েছেন, দেশে এখন ৪১ কোটি ২২ লাখ ৪৪ হাজার গবাদি প্রাণী মজুদ আছে। আসন্ন কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত আছে। কোরবানিকে সামনে রেখে গত বছরের ন্যায় এবারও দেশের বাইরে থেকে গবাদিপশু আসতে দেওয়া হচ্ছে না।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, কোরবানির পশু পরিবহনে গত বছরের মতো এবারও ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালাবে রেলওয়ে। ঈদের আগে তিন দিন ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনে বিশেষ লাগেজ ট্রেন চালানো হবে। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা নির্ধারণ করা হবে।

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে আগামী ১৭ জুলাই থেকে রাজধানীতে শুরু হচ্ছে কোরবানির হাট।

ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি ও  ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯টিসহ মোট ১৯টি কোরবানির হাট বসছে এবার।

আগামী ২১ জুলাই ঈদুল আযহার দিন পর্যন্ত কোরবানির হাটগুলোতে পশু কেনা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ রোধে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে প্ল্যাটফর্মে  কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনুরোধ জানিয়েছে।

করোনা মহামারির মধ্যে রাজধানীতে কোরবানির পশু কেনাবেচার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে চালু হয়েছে অনলাইন হাট ডিজিটাল হাট ডট নেট।

এছাড়া দেশিগরুবিডি ডটকম, ইভ্যালি ডটকম ডট বিডি, দারাজ ডটকম,  প্রিয়শপ ডটকম, আজকের ডিল ডটকম, অথবা ডটকমসহ নানা ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে কোরবানির পশু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০