সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রোহিঙ্গা শীর্ষ ডাকাত বন্দুকযুদ্ধে নিহত

আকাশবার্তা ডেস্ক :

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরায় র‌্যাবের সাথে গুলিবিনিময় কালে শীর্ষ রোহিঙ্গা ডাকাত গ্রুপ হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ (৩৩) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) ভোরে টেকনাফ উপজেলাস্থ জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের পাদদেশে ডাকাত দলের মধ্যে গুলাগুলির খবর পেয়ে র‌্যাব ১৫ এর একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। গুলাগুলির এক পর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হন।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে র‌্যাব বিপুল পরিমাণ বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও ম্যাগাজিনসহগুলিবিদ্ধ আহত এক রোহিঙ্গা ডাকাতের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রোহিঙ্গা হলেন- জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বশির আহমদের পুত্র শীর্ষ ডাকাত হাশেম উল্লাহ (৩৩)।

স্থানীয়রা জানায়, হাশেম উল্লাহর সাথে ক্যাম্প এবং ক্যাম্পের আশেপাশের এলাকায় অবস্থানরত ডাকাতদের সমন্বয়ে অপহরণ, মুক্তিপণ বাণিজ্য, ডাকাতিসহ ইয়াবা লুটপাটের ঘটনা বহুদিনের। সম্প্রীতি তার নেতৃত্বে ডাকাতদল বেপরোয়া হয়ে উঠে।

এদিকে হাশেম উল্লাহ বন্দুকযুদ্ধে নিহতের খবরে রোহিঙ্গা এবং স্থানীয়দের মাঝে স্বস্থি দেখা দিয়েছে। স্থানীয়রা ক্যাম্প এবং ক্যাম্পের বাহিরে অবস্থানরত ডাকাতদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

র‌্যাব -১৫ টেকনাফ ক্যাম্পে দায়িত্বরত এএসপি বিমান কুমার কর্মকার সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, নিহত এই রোহিঙ্গা ডাকাতে বিরুদ্ধে থানায় মাদক, অপহরণ, মুক্তিপণ, ডাকাতিসহ ৫ টি মামলা রয়েছে। তার লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031