সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চালের দাম বৃদ্ধি নিয়ে তদন্ত দাবি এম এ আউয়ালের

আকাশবার্তা ডেস্ক :

চালের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্তের দাবি জানিয়েছে তরিকত ফেডারেশনের সংসদ সদস্য এম এ আউয়াল। মঙ্গলবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, চালের মূল্য বৃদ্ধির পেছনে একটি চক্র কাজ করছে। অপরাধীরা যে দলই করুক না কেনও, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চালের দাম কারা বাড়িয়েছে, এটা তদন্ত করতে হবে।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সমালোচনা করে এম এ আউয়াল বলেন, খাদ্যমন্ত্রী ঢাকার একটি অনুষ্ঠানে বলেছেন, ‘চালের দাম বৃদ্ধির জন্য বিএনপিপন্থী ব্যবসায়ীরা দায়ী।’ সরকারের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কথা না বলা ঠিক নয়। এতে করে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত প্রকৃত হোতারা পার পেয়ে যায়।

বাজেট আলোচনায় তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে কোটি কোটি টাকার মেশিনারিজগুলো পড়ে আছে। সংবাদপত্রে প্রকাশ, নতুন কেন্দ্রীয় কারাগারের মেশিনারিজগুলো সচল করা হচ্ছে না। এসব কারণ খতিয়ে দেখা হোক।

রিয়েল এস্টেট সেক্টরে ভ্যাট আরোপ করা হয়েছে তা কমানো না হলে দেশের ক্রমবর্ধমান এই শিল্পটি ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন এম এ আওয়াল। ফ্ল্যাট ও প্লটের শুল্ক কমানো এবং রেজিস্ট্রেশন ফি কমানোর জোর দাবি জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930