সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত গণতন্ত্র রক্ষা দিবসের আলোচনায় মঞ্চে নেতৃবৃন্দ।

লক্ষ্মীপুরে গণতন্ত্র রক্ষা দিবস পালিত

বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত গণতন্ত্র রক্ষা দিবসের আলোচনায় মঞ্চে নেতৃবৃন্দ।

আকাশবার্তা ডেস্ক :
বর্তমান সরকারের ৩ বছর পুর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি মিঞা মো. গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আব্দুল্যাহ আল মামুন, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. শামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধরী নয়ন, সদর উপজেলা আ.লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার দেশের গণতন্ত্র রক্ষা করতে সক্ষম হয়েছে। কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রের অব্যাহত ধারা বাধাগ্রস্ত করতে পারেনি। ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930