সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

দেশ ছাড়ার কারণ জানালেন আশরাফ গনি

আন্তর্জাতিক ডেস্ক :

২০ বছর পর আবারও তালেবানের দখলে আফগানিস্তান। তালেবান রাজধানী কাবুলে প্রবেশের পর দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন বলে জানান। 

রোববার রাতে এক ফেইসবুক পোস্টে তিনি জানান, সংঘাত এড়ানোর জন্যই তিনি কাবুল ছেড়েছেন। কারণ লাখো মানুষ সেখানে ঝুঁকির মধ্যে রয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশ ছাড়ার পর আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে এটাই আশরাফ গনির প্রথম বক্তব্য।

তিনি কোথায় রয়েছেন, তা জানা যায়নি। তবে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন।

তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনার মধ্যস্থতার জন্য গঠিত ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলেশন’ এর চেয়ারম্যান আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031