সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল

আকাশবার্তা ডেস্ক : 

মহামারি করোনাভাইরাসে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে।

আজ   স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৭২৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়  ৩৪ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৮৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৭৪শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া  ১৪৫ জনের মধ্যে পুরুষ ৭৭ জন আর নারী ৬৮ জন।  দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মোট মারা গেলেন ১৬ হাজার  ৩৯৬ জন আর নারী মারা গেলেন ৮ হাজার ৬২৭ জন।

মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে,  ৯১ থেকে ১০০ বছর বয়সসীমার মারা গেছেন ৬ জন , ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫২  জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯  জন, ২১ থেকে ৩০ বছরের ৫ জন, ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা রয়েছেন ৫৭ জন, চট্টগ্রাম বিভাগের ৪৩ জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ১৫ জন, বরিশাল বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ৭ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন ৭ জন।

১৪৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১০৯  জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩০ জন,   বাসায় ৬ জন মারা গেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930