সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

৯০ দিন পর শিথিল মালয়েশিয়ার লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়া করোনা পরিস্থিতিতে জারি করা কঠোর লকডাউন অনেকটা শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

করোনা মহামারী পরিস্থিতিতে গত ‌১ জুন থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে দেশটির সরকার। তবে লকডাউনের সব বিধিনিষেধ এখনো শিথিল করা হয়নি। যারা ইতিমধ্যে ডাবল ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন তারা রেস্টুরেন্টে বসে খাবার গ্রহণ করতে পারবেন। এতদিন রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া নিষিদ্ধ ছিল।

মহিউদ্দিন ইয়াসিন স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে রাত্রিকালীন বাজার (পাসার মালাম) ও সাপ্তাহিক বাজার (পাসার মিঙ্গু) খোলার অনুমতি দেওয়া হয়েছে।

কুয়ালালামপুরসহ বিভিন্ন রাজ্যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও)-এর কারণে স্বাভাবিক চলাচল নিয়ন্ত্রণ করার জন্য রোড ব্লক দেওয়া আছে। এসব রোড ব্লক সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণ করছে। এসব রোড ব্লকে চেক করার জন্য থামালে ভ্যাকসিনের ২ ডোজ গ্রহণের ডিজিটাল সার্টিফিকেট দেখালেই চলবে।

মহিউদ্দিন ইয়াসিন আরো বলেন, প্রাথমিকভাবে উপরোক্ত কয়েকটি বিধিনিষেধ শিথিল করা হল। এ বিষয়ে বিস্তারিত আরো জানানো হবে। তবে যারা ডাবল ডোজ টিকা গ্রহণ করেছেন শুধুমাত্র তাদের জন্য জন্য রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া এবং পাসার মালাম খোলা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯৪৮ জন, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭৪ জনের। প্রথম দিকে বাংলাদেশি প্রবাসীদের করোনা আক্রান্তের খবর না পাওয়া গেলেও ইদানিং আক্রান্ত ভয়াবহ আকার ধারণ করেছে এবং মৃত্যু হয়েছে শতাধিক প্রবাসী বাংলাদেশির।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031