সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

অন্যায় করলে মেয়র পদে থাকার অধিকার নেই : সাদিক আবদুল্যাহ

আকাশবার্তা ডেস্ক :

বরিশাল সদর ইউএনওর বাসায় হামলার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। তিনি বলেন, সত্য আপনি দাবায়ে রাখতে পারবেন না। সত্য উদঘাটিত হবে। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বরিশাল নগরীর কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি।

এ সময় সাদিক আব্দুল্লাহ বলেন, আমি পরিচিত মানুষ। আমার চেহারা সারা বাংলাদেশের মানুষ চেনেন। আমি তো আর পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব। আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব তবুও দলের কোনো ক্ষতি হতে দেব না।

সংবাদ সম্মেলনে মেয়র সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আগস্ট মাস, শোকের মাস। এ মাসে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আমাদের স্বজনদের হারিয়েছি। তাই দলীয় নেতাকর্মীদের কোন ধরণের বিক্ষোভ সমাবেশ কিংবা অশান্তির সৃষ্টি না করার আহবান জানাচ্ছি। আপনারা কাজে যোগ দিন। আপনারা কাজ না করলে নগরবাসী ক্ষতিগ্রস্ত হবেন, সমস্যা হবে নগরবাসীর। এসময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বাসায় বাসায় পুলিশী তল্লাশী এবং হয়রাণী না করার আহবান জানান।

মেয়র বলেন, আমরা কার বিরুদ্ধে আন্দোলন করবো, আমাদের দল দেশের জনমানুষের দল। অন্যতম বৃহৎ এ দলটি এখন ক্ষমতায়। তাই বরিশাল আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের তিনি শান্ত থাকার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন চেয়ারম্যান, কাউন্সিলর, নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত বুধবার (১৮ আগস্ট) শোক দিবসের ব্যানার অপসারণ করা নিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, আ.লীগ নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় বুধবার বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমান এবং পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় আজ শনিবার দুপুর পর্যন্ত ২২জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031