বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আফগানে ৩০ বাংলাদেশীর অবস্থান নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক :

তালেবান নিয়ন্ত্রিত ৩০ বাংলাদেশীর অবস্থান নিশ্চিত করেছেন আফগানিস্তানের কূটনৈতিক মিশনের দায়িত্বে থাকা উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জাহাঙ্গীর আলম। তাদের মধ্য থেকে সাতজন শিগগিরই দেশে ফিরছেন বলেও জানান তিনি।

মো: জাহাঙ্গীর আলম জানান, ওই সাতজনের মধ্যে দু’জন মার্কিন বিমানবাহিনীর বিমানে করে কাবুল থেকে কাতারের দোহায় পৌঁছেছেন। তারা সেখান থেকে দেশে ফিরবেন। মার্কিন বাহিনীর সাথে কাজ করা এই বাংলাদেশীরা হলেন- বরিশালের ফারুক হোসেন ও কুমিল্লার বাসিন্দা মহিউদ্দিন আহমদ।

তিনি জানান, জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে কাজাখস্তানে সরিয়ে নেয়া হয়েছে ব্র্যাকের তিন কর্মকর্তাকে। তারা বর্তমানে দেশটির রাজধানী নুর সুলতানে অবস্থান করছেন। সেখান থেকেই তারা দেশে ফিরবেন। এই বাংলাদেশীরা হলেন- ঢাকার বাসিন্দা মো: করিম শিকদার, রংপুরের আসাদুজ্জামান ও ফরিদপুরের রফিকুল হক মৃধা।

মো: জাহাঙ্গীর আলম জানান, সোমবার জার্মানির একটি ফ্লাইটে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে উজবেকিস্তান পৌঁছাবেন মো: রেজাউল করীম ও এ এস এম মিজানুর রহমান নামের আরো দুই বাংলাদেশী। সেখান থেকে তারা ট্রানজিট ভিসার মাধ্যমে দেশে ফিরবেন। এছাড়া উজবেকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এক ঘণ্টার মধ্যে তাদের ট্রানজিট ভিসার ব্যবস্থা করে দেয়া হয়েছে বলেও জানান এই রাষ্ট্রদূত।

বর্তমানে আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় দেশটির সাথে কূটনীতিক যোগাযোগ তদারক করছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, ৬ আগস্ট দেশটির দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশে রাজধানী যারানজ নিয়ন্ত্রণে নেয় তালেবান। এটিই ছিল তালেবানের নিয়ন্ত্রণে নেয়া প্রথম আফগান প্রাদেশিক রাজধানী। যারানজের পর ১০ দিনের মাথায় দেশটির রাজধানী কাবুলও নিয়ন্ত্রণে নিয়ে ফেলে তালেবান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১