সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘কাবুল অনেক দূরে, এখানে তালেবানদের প্রভাব নেই’

আকাশবার্তা ডেস্ক : 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে তালেবানদের কোনো প্রভাব নেই। তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই, শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী। তবে তাদের কোনো ক্ষমতা নেই। তারা বিভিন্ন বাহিনীর নামে আত্মপ্রকাশ করে থাকে।

আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। দেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে, কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ। দেশে কোনো বিশৃঙ্খলা নেই। দেশের পরিস্থিতি অত্যন্ত ভালো। বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930