সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

৯৯৯ এ কল, লঞ্চ হতে ৩৫০ জন যাত্রী উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

৯৯৯ এ কল, নৌ পুলিশ কর্তৃক মেঘনা নদীতে বিকল হওয়া যাত্রীবাহী লঞ্চ হতে প্রায় ৩৫০ জন যাত্রী উদ্ধার।

প্রতিদিনের মত প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে গত শনিবার এমভি ফারহান-৬ নামের লঞ্চটি ভোলা জেলার বেতুয়া হতে যাত্রা শুরু করে। যাত্রার শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মেঘনা নদীর তীব্র স্রোতের মধ্যে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং নদীতে লঞ্চটি ভাসতে থাকে।

প্রাণপন চেষ্টা করেও লঞ্চের ইঞ্জিন চালু করতে না পারায় যাত্রীদের মধ্যে এক অজানা শঙ্কা কাজ করতে থাকে। তাদের আশেপাশে সাহায্য করার মতো কোন নৌকা বা ট্রলার ছিলো না। এর মধ্যে লঞ্চে থাকা একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সাহায্য চায়।

৯৯৯, কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করলে, কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) সুরুজ আল মামুন, তাৎক্ষনিক ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে নৌ পুলিশ সদস্যরা মেঘনা নদীর মধ্যে ভাসমান অবস্থায় একটি লঞ্চ দেখতে পায়। তারা দ্রুত লঞ্চটির কাছে পৌঁছায় এবং লঞ্চে থাকা প্রায় ৩৫০ জন যাত্রী উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে, নৌ পুলিশ অপর একটি লঞ্চ টিপু-১২ এর মাধ্যমে উদ্ধারকৃত যাত্রীদের নিরাপদে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করে।

নৌপথে যাত্রী সাধারনের সেবায় নৌ পুলিশের প্রচেষ্টা সকলের দৃষ্টি আকর্ষন করে। লঞ্চে অবস্থানরত সকল যাত্রী বিপদে সাহায্য করার জন্য নৌ পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031