সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

কাবুল বিমানবন্দরের কাছে আবারো বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক :

আবারো আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে বিকট আওয়াজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রোববার (২৯ আগস্ট) রয়টার্স জানায়, প্রত্যক্ষদর্শীরা এই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। তাছাড়া, স্যোশাল মিডিয়ায় পোস্ট করা কয়েকটি ছবিতে আকাশে কালো ধোঁয়াও উড়তে দেখা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওই এলাকায় বিস্ফোরণ ঘটার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ওই বিস্ফোরণ ঘটেছে রকেট হামলা থেকে। তবে সেটি সরাসরি বিমানবন্দরে আঘাত হানেনি, কাছের একটি বাড়িতে গিয়ে পড়েছে।

শাফি কারিমি নামের একজন ফ্রিল্যান্স সাংবাদিক টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বিমানবন্দরের কাছে একটি বাড়ি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ওই ভিডিওর সত্যতা বিবিসি নিশ্চিত করতে পারেনি।

দুজন প্রত্যক্ষদর্শীও বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিমানবন্দরের উত্তর পাশের এলাকায় একটি বাড়িতে রকেট আঘাত হেনেছে বলেই তাদের মনে হয়েছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তারা নিশ্চিত করে কিছু জানতে পারেননি।

সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যে সম্প্রতি কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৭০ জন মানুষের মৃত্যু হয়। পরে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস সেই হামলার দায় স্বীকার করে।

মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছাড়া শুরু করার মধ্যে সেখানে আরেকটি জঙ্গি হামলার জোর সম্ভাবনা আছে বলে শনিবার সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছিলেন, কাবুল বিমানবন্দরের পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’ হয়ে আছে আর সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আরেকটি হামলা হতে পারে।

এদিকে মার্কিন বাহিনী রোববার কাবুলে আইএস এর খোরাসান শাখার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

তবে ওই অভিযানের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিমানবন্দরের কাছে রকেট হামলার সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না, সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের একেবারে শেষ পর্যায়ে আছে ওয়াশিংটন। তারা ২০ বছর আগে যাদের ক্ষমতা থেকে হটিয়েছিল সেই তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে এসেছে।

এমন পরিস্থিতিতে আফগানিস্তান ছাড়তে মরিয়া মার্কিন নাগরিক, অন্যান্য দেশগুলোর নাগরিক ও ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর বাহিনী।

গত বৃহস্পতিবার লোকজনকে সরানোর কাজ চলার মধ্যেই কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় যে ১৭০ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৩ মার্কিন সৈন্যও রয়েছে।

এর প্রতিক্রিয়ায় শুক্রবার আফগানিস্তান ছাড়ার শেষ পর্যায়েও দেশটির নানগারহার প্রদেশে সন্দেহভাজন আইএস জঙ্গিদের ওপর ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাতে আইএসের দুই শীর্ষ জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে ওয়াশিংটন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031