সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

সিনোফার্মের আরও প্রায় ৫৬ লাখ টিকা পৌঁছেছে ঢাকায়

স্বাস্থ্য ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় চীনের সিনোফার্ম থেকে প্রায় ৫৬ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা এসে পৌঁছায়। 

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক।

তিনি জানান, সিনোফার্মের ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা, যা ক্রয় করা হয়েছে, সোমবার রাত ২টা ১০ মিনিটে এসব টিকা দেশে এসে পৌঁছেছে। এয়ারপোর্ট থেকে ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বেক্সিমকোতে নিয়ে যাওয়া হবে। সেখানে এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম সিনোফার্মের ২০ লাখ টিকা আসার কথা জানিয়েছিলেন।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে আরও ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। অর্থাৎ বাংলাদেশকে ২১ লাখ সিনোফার্মের টিকা উপহার দেয় চীন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০