সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে ১২ সেপ্টেম্বর

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার জন্য এরই মধ্যে একগুচ্ছ পরিকল্পনা প্রনয়ণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যার নাম দেয়া হয়েছে ‘স্কুল রিওপেনিং প্ল্যান’।

১১ সেপ্টেম্বরের পর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর পরিকল্পনা নেই শিক্ষা মন্ত্রণালয়ের। সেই সাথে কেবল এসএসসি আর এইচএসসি পরীক্ষার্থীরাই নয় স্কুল খুললে সব শ্রেনীর শিক্ষার্থী কম বেশি ক্লাসে ফিরবে।

এদিকে নতুন নির্দেশনা না পেলেও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্নতার শুরু হয়েছে। মাউশি মহাপরিচালক জানান অধিকাংশ কর্মকর্তা কর্মচারী এসেছেন টিকার আওতায়।

এই দফায় ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ছে। সংক্রমণ কমে আসায় মধ্য সেপ্টেম্বরেই খুলতে পারে প্রতিষ্ঠান। পরিকল্পনা অনুযায়ী শুধু এসএসসি আর এইচএসসিই নয় এবার খুললে গুরুত্ব পাবে সব পর্যায়ের শিক্ষার্থী।

দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিদ্যালয়গুলো কীভাবে খোলা হবে তার দিক নির্দেশনা দেয়া হয়েছে এই পরিকল্পনায়। ‘স্কুল রিওপেনিং প্ল্যান’ এরই মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। প্ল্যান অনুযায়ী কার্যক্রম চলছে কি না সে বিষয়ে তদারকি চলছে থানা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০