সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

করোনা কেড়ে নিলো এমপি স্বপনের প্রাণ

আকাশবার্তা ডেস্ক :

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনা আক্রান্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ৩৩মিনিটে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বিষয়টি আমার সংবাদকে নিশ্চিত করেছেন এমপি হাসিবুর রহমান স্বপন এর একান্ত সহকারী ও শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার।

এমপি স্বপন কোরবানি ঈদের পরের দিন থেকে করোনা পজিটিভ ছিলেন ও দেশে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ৩দিন আগে উন্নত চিকিৎসার জন্য তুরস্কের ইস্তাম্বুলে নিয়ে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।

তিনি আমার সংবাদকে আরও জানান, শুক্রবার ভোর ৫টায় তার মৃতদেহ বাংলাদেশে আসবে। এরপর সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে তার প্রথম জানাজায় নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তার মৃতদেহ নিয়ে আসা হবে তার নির্বাচনী এলাকা শাহজাদপুরে। সেখানে জুম্মার নামাজের এক থেকে দেড় ঘন্টা পরে মৃতের দ্বিতীয় জানাজায় নামাজ অনুষ্ঠিত হবে। পরে শাহজাদপুরের চুনিয়াখালি পাড়া তার পারিবারিক কবরস্থানে মৃতের দাফন সম্পন্ন করা হবে।

এদিকে এমপি হাসিবুর রহমান স্বপন এর মৃত্যুতে শাহজাদপুর ও সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় ও জেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ১৬ জুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন হাসিবুর রহমান স্বপন। সংসদে তিন সিরাজগঞ্জের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন তিনবার।  ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন স্বপন। এরপর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলে ১৯৯৮ সালে তিনি সংসদ সদস্য পদ হারান। এরপর তাকে তখনকার আওয়ামী লীগ সরকারের শিল্প উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাসিবুর রহমান স্বপন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০