সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আগাম ঈদ উদযাপিত

আকাশবার্তা ডেস্ক :

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরের ন্যায় এবারো লক্ষ্মীপুরের ১০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ রোববার জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, সৌরশোই, কাঞ্চনপুর দক্ষিণপাড়া ও রায়পুর উপজেলার কলাকোপা সদর উপজেলার বশিকপুরসহ ১০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী পৃথক পৃথক ভাবে বিভিন্ন সময়ে স্ব স্ব ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নোয়াগাঁও বাজারের তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা মাঠে বড় ঈদের জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন, মাওলানা আমিনুল ইসলাম। মাওলানা ইসহাক (রঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে গত ৩৭ বছর যাবত ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। তাদের মতে ধর্মীয় বিধান অনুযায়ী সারা বিশ্বে একই দিনে উৎসব অনুষ্ঠিত হবে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930