বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি : শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। ফলে আগামী নভেম্বর মাসে এসএসসি ও ডিসেম্বর মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুরে একটি স্কুল উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ডা. দীপু মনি বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই হবে। এক্ষেত্রে আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেখান থেকেই প্রশ্ন করা হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা হচ্ছে।

এর আগে, গতকাল রাতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে একযোগে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত পাওয়ার পর শুক্রবার সকালে এই ঘোষণা আসে।

শিক্ষামন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল। এছাড়া গতকাল করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে স্কুল-কলেজ খোলার পক্ষে মত দেয়া হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণের হার কমতে শুরু করেছে। আগামী দিনে আরও কমবে। ফলে ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে তা আর বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১