সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

এক ইস্যু থেকে অন্য ইস্যু কোথাকার কোন পরীমনি : ফখরুল

আকাশবার্তা ডেস্ক : 

ফখরুল বলেন, মানুষের দৃষ্টি ফেরাতে নানা ঘটনার অবতারণা হচ্ছে। দৃষ্টি খালি এক ইস্যু থেকে অন্য ইস্যুতে নিয়ে যাওয়া হয়, আপনারা দেখছেন আমাদের পত্র-পত্রিকাগুলোও ওই লাইনে চলে গেছে। যেইটা ইস্যু না- কোথাকার কোন পরীমনি, ওমুক মনি- এসব নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তেছে এবং ওটাকে বড় করে হেডলাইন করে..।

তিনি বলেন, পরীমণির ইস্যুকে কেন্দ্র করে হলেও হাইকোর্ট অন্তত একবার নিম্ন আদালতকে তলব করে জানতে চেয়েছে, নিয়ম ব্যতিরেকে কেন রিমান্ড দিয়েছে। কিন্তু আমাদেরকে যখন অন্যায়ভাবে রিমান্ডে নেয়া হয়, আমাদের নেতাদেরকে যখন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়, তখন সে বিষয়ে তারা কথা বলেন না। কারণ কথা বলার কোনো স্বাধীনতা তাদের নেই।

তিনি বলেন, যে দেশের জন্য আমরা রক্ত দিয়ে যুদ্ধ করেছি, সেই বাংলাদেশকে তারা একটি একনায়কতান্ত্রিক, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। আমাদের অধিকারগুলোকে কেড়ে নেয়া হয়েছে। আজকে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না। আবার ৫০ টাকা কেজির নিচে মোটা চালও পাওয়া যাচ্ছে না। এই অত্যাচার কী চলতেই থাকবে? না। এরকম চলতে পারে না।

ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। সব সময় আমার কাছে মনে হয়- আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই আজকে দেশের এই অবস্থা।

তিনি বলেন, ৭০ সালে তারা বলেছিল- গণতন্ত্র দিবে, আট আনা কেজি চাল খাওয়াবে। তখন তারা বলেছিল, ‘সোনার বাংলা শ্মশান কেন’। এই পোস্টারও তখন ছাপিয়েছিল। এসব বলে ৭০ সালে পাস করেছিল। পরে ৭১ সালে যখন যুদ্ধ শুরু হলো- তখন তারা সব পালিয়েছে এবং আত্মসমর্পণ করলো। এটা ইতিহাস। এ সময় তিনি আরো বলেন, এখানে আমি ও জাফরুল্লাহ ভাইসহ যারা বসে আছি- সবাই মুক্তিযোদ্ধা। আমরা ভারতে গিয়ে আশ্রয়গ্রহণ করিনি।

ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কয়েকদিন আগেও আমি দেখা করেছি। তিনি একটা কথাই বলেছেন, কখনোই সাহস হারাবে না, কথনও হতাশ হবে না। মনের মধ্যে জোর রাখবে, মনোবল রাখবে, বিজয় তোমাদের হবেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930