সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

দেশে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

স্বাস্থ্য ডেস্ক :

আজ দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দেশব্যাপী একযোগে শুরু হয় এ কার্যক্রম।  

টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হচ্ছে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হচ্ছে।

এদিকে, করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরুর সময় সকাল ৯টা হলেও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তার আগেই টিকা প্রত্যাশীরা ভিড় জমাতে থাকেন। সকাল ৯টার মধ্যেই অনেক কেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়। এসব টিকা প্রত্যাশীদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকে মুখে মাস্ক না পরেই গাদাগাদি করে দাঁড়াতে দেখা যায় তাঁদের।

এর আগে গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে কভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রদানের লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন, দেশের সব সিটি করপোরেশনের মেয়র, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার, সব পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি, সব জেলা প্রশাসক, সব সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে দেশব্যাপী কভিড-১৯-এর দ্বিতীয় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু হচ্ছে। সব সিটি করপোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যাঁরা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তাঁরা একই কেন্দ্রে আজ ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। যাঁরা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তাঁরা ৮ সেপ্টেম্বর এবং যাঁরা ১১ ও ১২ আগস্ট তাঁরা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। সিটি করপোরেশনবহির্ভূত এলাকায় ৭ আগস্ট যাঁরা যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে আজ ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির পরিচালক ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, করোনাভাইরাসের টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় গত মাসে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের আজ থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। বিশেষ করে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত যাঁরা রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাঁরা প্রথম ডোজের টিকা কার্ড নিয়ে একই কেন্দ্রে গেলেই টিকা পাবেন।  এরই মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রের জন্য বরাদ্দকৃত দ্বিতীয় ডোজের টিকা পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে দিনের টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টায় (৯টা থেকে ১১টা পর্যন্ত) শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930