সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

নঈম নিজামসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের সিইও নঈম নিজামসহ দেশের শীর্ষ পর্যায়ের ৪টি সংবাদ মাধ্যমের সম্পাদকসহ ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লক্ষ্মীপুরের সাংবাদিকরা। লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার, ক্লাবের সহ-সভাপতি ও একুশে টেলিভিশনের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশ করায় দেশ বরেণ্য সাংবাদিক নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, ইনামুল হক চৌধুরীসহ ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা আজ দেশের সাংবাদিক সমাজ মেনে নিতে পারছেনা এবং পারবেনা। অবিলম্বে উদ্দেশ্যমূলক ওই মামলা প্রত্যাহার করে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, একাত্তর টিভির আতাউর রহমান মনির, সাংবাদিক ইসমাইল হোসেন জবু, জহিরুল ইসলাম শিবলু, নাজিম উদ্দিন রানা, বিটিভি ও আমাদের সময়ের প্রতিনিধি জহির উদ্দিন, বৈশাখী টেলিভিশনের মাজহারুল আনোয়ার টিপু, সাংবাদিক কাজল কায়েস, সাংবাদিক আলী হোসেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিস কবির, সাংবাদিক কামালুর রহিম সমর, আবু জাকের রাবেত, একিউএম সাহাবউদ্দিন, জাহাঙ্গীর লিটন, হাবিবুর রহমান সবুজ, রেজাউল করিম পারভেজ, ভোরের ডাকের কামাল উদ্দিন, মাছরাঙ্গা টিভির শাকের মোহাম্মদ রাসেল, আরটিভির পলাশ সাহা, বাংলা টিভির জামাল উদ্দিন রাফি, সাংবাদিক সাইফুল আলম, ফয়জুল আজিম শিশির, আনিস মোহন, এশিয়ান টিভির ডালিম কুমার দাস টিটু, ঢাকা পোস্টের হাসান মাহমুদ শাকিল, রাজীব হোসেন রাজুসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০