সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে শনিবার

স্বাস্থ্য ডেস্ক :

চীন থেকে ক্রয় করা সিনোফার্মের আরও ৫৪ লাখ করোনার টিকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে ঢাকায় চীনা দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান একথা জানান।

হুয়ালং তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা ৫৪ লাখ টিকা আগামীকাল (শনিবার) সকালে ঢাকায় পৌঁছাবে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন।  এরপর কয়েক দফায় বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায়, উপহার এবং বাংলাদেশের ক্রয়কৃতসহ এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের মোট ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা এসেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০