সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রায়পুরে তেল কম দেয়ায় তিন পেট্রলপাম্পকে জরিমানা

আকাশবার্তা ডেস্ক :

পরিমাপে কারচুপির অপরাধে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার তিনটি পেট্রল পাম্পকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও রায়পুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে পৌর শহরের বাস টার্মিনাল ও সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানান, শহরের মেসার্স আলী আকবর, মেসার্স শাহজাহান ও বাসাবাড়ী এলাকার মেসার্স রৌশনারা পাম্পে অভিযানে পেট্রল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার তেলে ৫৯০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে।

এসময় তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

এছাড়াও ওই তিন ফিলিং স্টেশনের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাররীন চৌধুরী এবং কুমিল্লার বিএসটিআইয়ের পরিদর্শক আনিছুর রহমানের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930