শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

পরিবারে বাল্যবিয়ে থাকলে ভিজিডি না দেওয়ার সুপারিশ

আকাশবার্তা ডেস্ক : 

কোনো পরিবারে বাল্যবিয়ে থাকলে, সে পরিবারকে ভিজিডি উপকারভোগীর তালিকায় অন্তভুক্ত না করার সুপারিশ করেছে জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (২২ সেপ্টেম্বর) কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মো. আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বৈঠকে ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে উপকারভোগীর পরিবারে বাল্যবিয়ে অর্থাৎ ১৫-১৮ বছরের বিবাহিত মেয়ে থাকলে, সেসব পরিবারকে উপকারভোগী পরিবারের তালিকায় অন্তভুক্ত না করার নির্দেশনা দিয়ে মাঠপর্যায়ে পত্র জারির জন্য সুপারিশ করে কমিটি।

কমিটি বিগত ২৪তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে। এছাড়া ২৪তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

গাজীপুরস্থ কালীগঞ্জে জয়িতার ট্রেনিং সেন্টারটির ওপরের দোতলা নির্মাণের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে কর্মসূচি গ্রহণ করার জন্য পুনরায় সুপারিশ করে। এছাড়াও বন্ধ হয়ে যাওয়া ট্রেনিং সেন্টারগুলো পুনরায় চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন থোক বরাদ্দের টাকায় পরিচালিত হবে এমন বেশকিছু কর্মসূচি অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়। সেগুলোর মধ্যে ৮টি কর্মসূচি অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, তা কিসের ভিত্তিতে বাছাই করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ আগামী সভায় উপস্থাপনের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে বলা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০