সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক :

এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

এর আগে একই অনুষ্ঠানে ডা. দীপু মনি বলেন, করোনাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা আছে।

এ সময় করোনায় শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে অনেক সময় নষ্ট হয়েছে। অবশেষে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। সেইসঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে ডা. দীপু মনি বলেন, পড়াশুনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে হবে।

এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের পর সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

করোনার কারণে ২০২১ সালের স্থগিত থাকা এসএসসি ১১ নভেম্বর ও ২ ডিসেম্বর এইচএসসি শুরুর প্রস্তুতি নিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। সেভাবে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরীক্ষার সূচি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এখন বিস্তারিত ‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০