সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ এমএ সাত্তারের মতবিনিময়

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাষ্টের চেয়ারম্যান, ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ সাত্তার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর সদর উপজেলার বটতলী নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের সন্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন তিনি। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্তত ১’শ জন সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, দেশপ্রেম না থাকলে জনপ্রতিনিধি হওয়া যায় না। আগে দেশপ্রেম, পরে রাজনীতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও শতভাগ আস্থা জানিয়ে অধ্যক্ষ এম এ সাত্তার আরো বলেন, যদি নেত্রী তাকে মনোনয়ন দেন তাহলে তিনি নির্বাচন করবেন। তবে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা তিনি সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, আমি জনগণের সেবা করার জন্য আমার নিজ নামে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাষ্ট প্রতিষ্ঠা করেছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্মী স্থাপনা এবং উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি দরিদ্র জনগোষ্টির যেকোন সহযোগিতায় অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাষ্ট সহযোগিতায় এগিয়ে আসার দৃঢ় আশবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি নারী ও শিশুদের চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের বটতলীতে একটি হাসপাতাল করার ঘোষণা দেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, কামাল হোসেন (ভোরের কাগজ-দেশটিভি), আলী হোসেন (মাইটিভি-আমার সংবাদ), সহিদুল ইসলাম (এসএ টিভি, আলোকিত বাংলাদেশ), সাইফুল ইসলাম স্বপন (চ্যানেল টুয়েনটিফোর), সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন) প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930