শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে

স্বাস্থ্য ডেস্ক : 

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে।

সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলামের পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় প্রথম শিপমেন্টে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ এবং ৫ অক্টোবর দুপুর ১২টায় দ্বিতীয় শিপমেন্টে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং একই দিন রাত ১১টার পর তৃতীয় শিপমেন্টে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।

সব মিলিয়ে এ দুদিনে তিন শিপমেন্টে দেশে আসবে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা।

প্রসঙ্গত, এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং ৩য় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০