বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুলাই) সকাল ১১টায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের গোলাপ ফুল ও কলম দিয়ে বরণ করে ছাত্রলীগ।

মানবিক, বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের পৃথক ভাবে বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, গর্ভণিং বডির সদস্য বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনসার উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু, সহ-সভাপতি শাহ পরান শাকিল, মাসুদুর রহমান ও নিশান প্রমুখ।

পরে ছাত্রলীগের উদ্যোগে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষে একটি বিশাল আনন্দ মিছিল কলেজ ক্যাম্পাস পদক্ষিণ করে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০