রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

পেঁয়াজের দাম বাড়লো কেজিতে ১২ টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক :

বন্যার কারণে ভারতের লোডিং পয়েন্টগুলোতে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়া এবং দেশের বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম চার দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ১২ টাকা।

গেলো বৃহস্পতিবার এখানে পাইকারী বাজারে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও সোমবার তা বিক্রি হয়েছে ৪২ থেকে ৪৫ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক আলহাজ্ব শহিদুল ইসলাম জানান, আসন্ন দুর্গাপূজার ছুটির কারণে বন্দরে টানা চার থেকে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। একারণে পাইকারী ব্যবসায়ীরাও আগে থেকে অতিরিক্ত পেঁয়াজ কিনে মজুদ করে রাখছেন।

একদিকে ভারতের লোডিং পয়েন্টগুলোতে পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ না থাকা অন্যদিকে দেশের বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম হঠাৎ করেই বেড়ে গেছে।

পেঁয়াজের বাজার হঠাৎ করে বেড়ে যাওয়াকে ক্ষণস্থায়ী বলছেন বন্দরের আমদানিকারকরা।

আমদানিকারক নূর আলম বাবু জানান, পূজার ছুটির পর দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাবে। সরবরাহ বাড়লে পেঁয়াজের দাম ৪০ থেকে ৩৮ টাকায় নেমে আসবে। তিনি জানান, বর্তমানে হিলি দিয়ে ভারত থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

এদিকে পাইকারী বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বেচা-কেনা নিয়ে বিপাকে পড়েছেন খোলা বাজারের খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়া তাদের বেচা-কেনাও অনেক কমেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০