বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রিয়াদে অবৈধ ব্যবসা, ১৪৬১টি সিমসহ ৭ বাংলাদেশি গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক : 

সৌদি আরবের রাজধানী রিয়াদে সিম কার্ডের অবৈধ ব্যবসা করার দায়ে ১৪৬১টি সিমকার্ড সহ ৭ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে।

এসময় চারটি আঙুলের ছাপ গ্রহণের মেশিন এবং নগদ অর্থও জব্দ করেছে পুলিশ।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস বলেন, সাইবার ক্রাইম মোকাবেলায় নিরাপত্তা শাখা সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ,যারা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছে।

গ্রেপ্তারকৃত ৭ বাংলাদেশি প্রবাসী সিম কার্ডের অবৈধ ব্যবসা -বাণিজ্যে সাথে জড়িত ছিলেন, মূলত এরা গোপনে একজনের একাধিক ফিঙ্গার প্রিন্ট নিয়ে অন্য নাগরিক বা বাসিন্দার নিকট বিক্রি করতো, যা তাদের নামে সম্পূর্ণ অজান্তে নিবন্ধিত থাকতো।

কার্ডগুলি রিয়াদ শহরের একটি দোকান থেকে তাদের অপরাধের আড়ালের জন্য সংগ্রহ করা হয়েছিল।

গ্রেপ্তারকৃত ৭ বাংলাদেশির কাছ থেকে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৪৬১ সিম কার্ড, চারটি আঙুলের ছাপ গ্রহণের মেশিন এবং নগদ অর্থ।

মুখপাত্র আরও বলেন, উক্ত বাংলাদেশীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা নেয়ার পর পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১