সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মান কমলো বাংলাদেশ পাসপোর্টের

আকাশবার্তা ডেস্ক : 

২০০৬ সালে বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল ৬৮ তম। তখন থেকে প্রতিবছর বাংলাদেশি পাসপোর্ট দুর্বল হচ্ছে। এর অবস্থান ক্রমশ নিচে নামছে।

বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১ এর চতুর্থ এডিশন প্রকাশ হয়েছে মঙ্গলবার (৬ অক্টোবর)। এতে দেখা যায়, বাংলাদেশি পাসপোর্ট বিশ্বের নবম দুর্বলতম পাসপোর্ট। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ৪০টিতে যেতে পারে।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পাসপোর্টের অবস্থান ৯০ তম। যা দিয়ে ৫৮টি দেশে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে গমন করা যায়। এ তালিকায় ভুটানের অবস্থান ৯৬ তম। যা দিয়ে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ৫২টি দেশে ভ্রমণ করা যায়। শ্রীলংকার অবস্থান বাংলাদেশের ঠিক আগে ১০৭ তম। যা দিয়ে ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ৪১ দেশে ভ্রমণ করা যায়।

নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের চেয়ে আরও খারাপ। দেশ তিনটির অবস্থান যথাক্রমে ১১০ তম, ১১৩ তম ও ১১৬ তম।

তালিকায় শীর্ষে অবস্থান করছে যৌথভাবে জাপান ও সিঙ্গাপুর। এছাড়া তার পরেই দ্বিতীয় অবস্থানে যৌথভাবে আছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া।

প্রতিবছর বিশ্বের ১৯৯টি পাসপোর্টের ভিসা প্রক্রিয়ার জটিলতা ও কাগজপত্রের সহজলভ্যতা বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়ে থাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930