সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পাটারীরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর বিরুদ্ধে একটি অসহায় পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করায় হুমকি দিয়ে আসছে তার লোকজন। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগি পরিবার সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (৩ জুলাই) বিকেলে কমলনগর প্রেসক্লাবে ক্ষতিগ্রস্ত পরিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এরআগে শনিবার (১ জুলাই) রাতে রাবেয়া বেগম বাদি হয়ে আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট নুরুল আমিন রাজুসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বাদি রাবেয়া বেগম আওয়ামীলীগ নেতা নুরুল আমিন রাজুর গাড়ির (ব্যক্তিগত মাইক্রোবাস) চালক মো. ফেরদাউসের ভাবি ও উপজেলার পাটারীহাট ইউনিয়নের বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী।

সংবাদ সম্মেলনে গাড়ি চালক আহত ফেরদাউস জানান. চলতি বছরের ফেব্রুয়ারী মাস থেকে ২০ হাজার টাকা মাসিক বেতনে আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর গাড়ি চালক হিসেবে চাকুরী করি। মাসিক বেতন ২০ হাজার টাকা হলেও মাসে মাত্র ২ হাজার টাকা করে দিতেন। অবশিষ্ট টাকা ঈদের আগে (২৫ জুন) দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেননি। আমি টাকা চাইলে গালমন্দ করে গাড়ির চাবি নিয়ে যান। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানাইলে ওই আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল আমিন রাজু ক্ষিপ্ত হয়ে ঈদের পরদিন (২৭ জুন মঙ্গলবার) রাতে তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেন।

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল আমিন রাজু অভিযোগ অস্বীকার করে বলেন, গাড়ি চালক ফেরদৌস আমার বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে গেছে। তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা সত্য নয়। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930