বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

যেভাবে টিকার নিবন্ধন করবে স্কুলশিক্ষার্থীরা

আকাশবার্তা ডেস্ক : 

জন্ম সনদ দিয়ে ১২ থেকে ১৭ বছরের স্কুলশিক্ষার্থীরা প্রাণঘাতী করোনা প্রতিরোধী টিকা নিতে পারবে। স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষা অ্যাপ নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। 

পরীক্ষামূলকভাবে টিকা নেওয়া স্কুলশিক্ষার্থীদের ১০ থেকে ১৪ দিনের পর্যবেক্ষণ শেষে সারা দেশের ২১টি কেন্দ্রে শিশু-কিশোরদের টিকাদান কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জন্ম সনদ দিয়ে স্কুলশিক্ষার্থীদের নিবন্ধন উন্মুক্ত হয়েছে। আজ থেকে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। তারাই নিবন্ধন করতে পারবে, যাদের নাম স্কুলের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় হয়ে আইসিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আইসিটি মন্ত্রণালয় এসব নামের তথ্য সুরক্ষায় ইনপুট দেওয়ার পর শিক্ষার্থীরা সরাসরি সুরক্ষায় নিবন্ধন করতে পারবে। এই প্রক্রিয়া অনুসরণ না করে শুধু জন্ম সনদ দিয়ে চেষ্টা করলে নিবন্ধন করা যাবে না।

এদিকে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

টিকাদান কার্যক্রমের উদ্বোধন গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের প্রায় ২১টি জায়গায় এই টিকা কর্মসূচি শুরু করব। প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেবো। ফাইজারের টিকা খুবই ভালো মানের। ইউরোপের অনেক দেশেই শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১