বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

‘সাম্প্রদায়িক সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে’

আকাশবার্তা ডেস্ক : 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় জড়িতদের শিগগিরই চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

এসময় সাম্প্রদায়িক সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে ধারণা করছেন তিনি।

রবিবার (১৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কুমিল্লার ঘটনা আমরা খুব সিরিয়াসলি দেখছি। একটা নির্ভুল তদন্তের মাধ্যমে ঘটনাটা আপনাদের জানাবো। শিগগিরই জানাবো বলে আশা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে এ ঘটনাগুলো উদ্দেশ্যপ্রণোদিত। দেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্যই এ ঘটনা ঘটানো হচ্ছে। যে ঘটনাগুলো যারা করছেন এগুলো উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারো ইন্ধনেই করছেন।’

এসময় চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০