শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রামগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগী গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়ার নেতৃত্বে এসআই মোখলেছুর রহমান, এএসআই আরিফ সঙ্গীয় ফোর্সসহ পূর্ব চন্ডিপুর সুরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাঞ্জী তসলিমা বেগম (৪৫) ও সহযোগী অপর আসামি মো. মোস্তাক আহাম্মদ ওরফে জাহাঙ্গীরকে (৫০) ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। তসলিমা পূর্ব চন্ডিপুর (সুরের বাগ হাজী সিরাজুল ইসলামের বাড়ী) শামীম পাটোয়ারীর স্ত্রী ও জাহাঙ্গীর একই এলাকার মৃত আনোয়ার উল্যার পুত্র।

শনিবার ভোররাতে সুরেরবাগ গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।তাদের বিরুদ্ধে এসআই মোসলেউদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে বলে পুলিশ জানায়।

সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তাছলিমা বেগম ও জাহাঙ্গীর খুচরা ব্যবসায়ীদের মধ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। খবর পেয়ে থানার ওসি মোঃ তোতা মিয়ার নেতৃত্বে বিপুল পরিমান পুলিশ উপস্থিত হয়ে ঘটনাস্থল ঘেরাও করে। পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ জাহাঙ্গীর ও তাছলিমাকে গ্রেপ্তার করে।

তাছলিমার কাছ থেকে ৭শ’ পিস এবং জাহাঙ্গীরের কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ হেফাজতে তাছলিমা বেগম বলেন, উপজেলার ৫ জনের সিন্ডিকেটে ইয়াবা ব্যবসায় পরিচালনা হয়ে আসছে।

ওসি মোঃ তোতা মিয়া বলেন, থানার এস.আই মোসলেউদ্দিন বাদি হয়ে ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১