সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে কলেজছাত্রী অপহরণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বাবা-মাকে পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মী করে এক কলেজছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার আবিরনগর এলাকায় এ ঘটনা ঘটে। ওই কলেজছাত্রী স্থানীয় একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

অপহৃত ছাত্রীর মা জানান, তাদের পাশের বাড়ির লেংড়া খোকনের ছেলে নির্মাণ শ্রমিক হেলাল উদ্দিন দীর্ঘদিন থেকে তার মেয়েকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। সম্প্রতি মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। শনিবার রাতে আমরা স্বামী-স্ত্রী রান্না ঘরে রাতের খাবার খাচ্ছিলাম। এ সময় হেলাল উদ্দিন ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে এসে আমার মেয়েকে মুখ বেঁধে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। মেয়ের চিৎকারে আমরা অপহরণকারীদের বাধা দিলে তারা আমাদের পিটিয়ে আহত করে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনছারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930