রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে স্বচেষ্ট : ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে অত্যান্ত সচেতন ও স্বচেষ্ট অবস্থানে রয়েছেন। সকল ধর্মের ন্যায্য হিস্যা অনুযায়ী সবার বরাদ্দও তেমনিভাবে দেয়া হয়। কোন কোন ক্ষেত্রে বেশি বরাদ্দও দেয়া হয় অন্য ধর্মাবলম্বীদের।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের সোনামিয়া জামে মসজিদ (সদরের মডেল মসজিদ) ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন, সরকারের এ প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য শাহজাহান কামাল ও নুরউদ্দিন চৌধুরী নয়ন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, গণফুর্তের উপ-বিভাগীয় প্রকোশলী ফারুক আহমেদ, উপ-সহকারি প্রকৌশলী আবদুল হালিম, ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক আশিকুর রহমান, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমুখ।

জানা যায়, জেলা শহরের সোনামিয়া জামে মসজিদটিকে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আওতায় গণফূর্ত অধিদপ্তরের ১৪ কোটি ৫৯ লাখ টাকা টেন্ডার আহ্বানের মাধ্যমে সদর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কাজটি পায় খন্দকার এন্ড ব্রাদাস। বর্তমানে ফাইলিংয়ের কাজ শেষ হয়ে অগ্রগামী রয়েছে কাজটির। যে মসজিদে থাকবে ইসলামীক ফাউন্ডেশন অফিস, রিসার্চ সেন্টার, ইসলামি লাইব্রেরী, মৃতদেহ রাখার স্থান, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হেফজখানা, কনফারেন্স রুম, ৩১টি গাড়ি পার্কিংসহ নানা অত্যাধুনিক সুযোগ সুবিধা। যেখানে সারিবদ্ধভাবে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ১৩শ’ মুসল্লী। ৩শ’ নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকছে নির্মিতব্য মসজিদটিতে।

 

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১