সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু আগামীকাল

আকাশবার্তা ডেস্ক : 

১২-১৭ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের করোনার টিকাদান শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১ নভেম্বরে)।

সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রাজধানীর যে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে সেগুলো হলো- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, মিরপুর স্কলিস্টিকা স্কুল।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধনের পরের দিন থেকে বাকিগুলাতে টিকা দেওয়া শুরু করার কথা রয়েছে।

কোনো শিশু অসুস্থ হলে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পুলিশ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, প্রথম দিন উদ্বোধনের পর দিন থেকে রাজধানীর অন্য কেন্দ্রগুলোতেও শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে।  প্রতিদিন একটি কক্ষে ২০০  শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। মতিঝিল ও রমনা এলাকার শিক্ষার্থীরা এই টিকা কেন্দ্রে টিকা নেবে।

এদিকে রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শিশুদের টিকা দেওয়ার জন্য প্রথমে ১২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় চারটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল থেকে ৮টি কেন্দ্রে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছিলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ দিকে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে শিক্ষার্থীদের তালিকা পাওয়ার পর আইসিটি মন্ত্রণালয়কে নিবন্ধনের জন্য দেওয়া হয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০