সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা হবে রাজশাহীতে

আকাশবার্তা ডেস্ক : 

মিসরের বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একটি শাখা হতে যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে। আল-আজহারের একটি প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাত করেছেন ঢাকাস্থ মিসর দূতাবাসের ডেপুটি মরিয়ম এম রাগেই (Mariam M. Ragaei)।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে নগর ভবনে সাক্ষাতকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র লিটন। পরে রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা ক্যাম্পাসে মিসরের আল-আজহারের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে আলোচনা করেন তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশে রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসার ক্যাম্পাসে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এখানে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদরাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে।

রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাত করেন ঢাকাস্থ মিসর দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

সাক্ষাতকালে মেয়র লিটন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ শিক্ষানগরী রাজশাহীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

আলোচনাকালে রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন মিসরীয় দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

অতিথির সাক্ষাতকালে দোভাষী এবং কান্ট্রি ডিরেক্টর এলামী মো: কাউসার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো: মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, সহ-সভাপতি শিরাজী শওকত সালেহীন এলেন, উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930