সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

উৎসব মূখর পরিবেশ ও দিনভর টান টান উত্তেজনার মধ্যদিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। মোট ১৭৫৫ জন অভিভাবক ভোটারের মধ্যে ১০১৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সূত্রে জানা যায়, বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়। এরপর রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন, প্রিসাইডিং অফিসার মো. আবু তালেব।

এতে ৯জন প্রতিদ্বন্দ্বির মধ্যে মো. দেলোয়ার হোসেন সর্বোচ্চ ৫৬৭ ভোট, মামুনুর রশিদ বাবলু ৪৬৭ ভোট, আব্দুল হালিম ৪৫৯ ভোট ও এনামুল হক রতন ৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাচনে চন্দ্রগঞ্জ থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিরাপত্তার সার্বিক দায়িত্ব পালন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে এবং উৎসবমূখর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী প্রার্থীরা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ও সার্বিক উন্নয়নে নিজেদের আত্মনিয়োগ করবেন বলে প্রত্যাশা করেন প্রধান শিক্ষক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০