শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কমলনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

‘পরিবার পরিকল্পনা; জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ এ স্লোগানকে নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে করইতোলা বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মোজাম্মেল হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইকবাল হোসেন টিটু, পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনা আক্তার পাপিয়া, উপজেলা ফ্যাসিলিলেটর (মা মনি) ফজজুল হক প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১