সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

মুশফিক বিশ্রামে, বাদ পড়লেন সৌম্য-লিটন

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে বাদ পড়েছেন সৌম্য সরকার, লিটন দাস এবং মুশফিকুর রহিম।

প্রত্যাশিতভাবেই বাদ পড়েছেন সৌম্য-লিটন। তবে মুশফিকের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, সামনে অনেকগুলো টেস্ট আছে। সেখানে  তাকে খেলতে হবে। তাই টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এর আগে বিশ্বকাপ চলাকালেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সাইফুদ্দিনও ইনজুরির কাছে হার মেনে সরে দাঁড়িয়েছিলেন। এবার জায়গা হারালেন মুশফিকও।

দ্বিপাক্ষিক সিরিজটি সামনে রেখে মিরপুরে অনুশীলনে ব্যস্ত দুই দলই। বিশ্বকাপ ভরাডুবি শেষে উত্তরণের জন্য পাকিস্তান সিরিজটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে, রোববার (১৪ নভেম্বর) মুশফিক মিরপুরে ফিরলেও দল থেকে আলাদা হয়ে একা একাই অনুশীলন করেন। এমনকি অন্য ক্রিকেটাররা মাঠে প্রবেশের আগেই তিনি অনুশীলন শেষ করে চলে যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০