সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বিএনপি ক্ষমতায় গেলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে : সেতুমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে হাওয়া ভবনের লুটপাট শুরু হবে, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, দেশে রক্তের বন্যা বয়ে যাবে, জীবনের নিরাপত্তা থাকবে না। তাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন। বেলা ১১টায় উপজেলা কোর্ট মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।

সেতুমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের পরাধীনতার গ্লানি ছিন্ন করে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন পারমাণবিক ক্লাবের সদস্য, পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শেষের পথে, নির্মাণ করা হচ্ছে মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ অসংখ্য মেগা প্রকল্প।

ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে দলীয় শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ কঠোর অবস্থানে যাবে। দলীয় নির্দেশনা না মেনে দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী দাঁড় করাচ্ছেন, বিশেষ টিম দিয়ে তাদের তালিকা প্রণয়ন করা হচ্ছে।

দলীয় আদর্শকে বিসর্জন না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আদর্শ না থাকলে আওয়ামী লীগের কিছুই থাকে না। তাই ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করুন। আত্মত্যাগী নেতাকর্মীরা নেতৃত্বে থাকলে আওয়ামী লীগ সুসংহত হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য আকতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে।  নতুন নেতৃত্ব নির্বাচনে ৪৭৪ জন কাউন্সিলর ভোট দেবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930