বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

লক্ষ্মীপুরের নুরুল্লাপুরে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা, আটক ৫

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বাবা ও বোনজামাইকে অস্ত্র ঠেকিয়ে নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে অপহরণে চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় মো. রাসেল, আরিফ হোসেন, মো. শাওন, মোরশেদ আলম ও রবিউল আলম নামে ৫ যুবককে আটক করেছে স্থানীয়রা। রোববার (২১ নভেম্বর) দুপুর ২টায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

এরআগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি চাইনিজ কুড়াল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

এঘটনায় আটক ৫ জনসহ ১৫ জনের বিরুদ্ধে অপহরণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, তাদের প্রত্যেককে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।

আটক রাসেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামের আসলাম মুন্সি বাড়ির মো. আলীর ছেলে, রবিউল চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের সামছুল হুদার ছেলে। আরিফ নোয়াখালীর বেগমগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে, শাওন একই গ্রামের মো. হায়দারের ছেলে ও মোরশেদ আলম ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

এরমধ্যে রাসেলের নামে বেগমগঞ্জ থানায় মাদক মামলা ও চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী মেয়ে স্থানীয় রাজাপুর ফাতিহা মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসায় আসা যাওয়ার পথে রাসেল ওই ছাত্রীকে দীর্ঘদিন যাবত উত্ত্যক্ত করতো। শনিবার রাতে তাকে তুলে নেওয়ার উদ্দেশ্যে রাসেল লোকজন নিয়ে ওঁৎপেতে মাদ্রাসা ছাত্রীর বাড়ির পাশে লুকিয়ে থাকে। দরজা বন্ধ থাকায় তারা ঘরে ঢোকেনি। ঘটনার সময় ছাত্রীর বড় বোনজামাই বাড়িতে আসলে ঘরের দরজা খোলা হয়। তাৎক্ষণিক আড়াল থেকে বের হয়ে এসে রাসেলসহ তার লোকজন ঘরে ঢুকে ছাত্রীর বোনজামাই ও বাবাকে অস্ত্র ঠেকায়। একপর্যায়ে জোরপূর্বক ছাত্রীকে নিয়ে ঘর থেকে বের হয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তারা পালানোর চেষ্টা করে। এসময় চিৎকার শুনে ওই মাদ্রাসাছাত্রী থাকা একটি অটোরিকশা স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও সিএনজিসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, মাদ্রাসাছাত্রীকে অপহরণ করার সময় ঘটনাস্থল থেকে ৫ যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রাসেলের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানায় অস্ত্র ও মাদক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ ধারায় পৃথক মামলা দায়ের হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০