সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

হৃদরোগে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যানের ইন্তেকাল

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবত জ্বর ও কিডনি জনিত রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি দেখে দ্রুত চিকিৎসার জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামসুল ইসলাম ত্রান মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবং পরে আওয়ামীলীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। শুক্রবার বাদ আছর লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথম নামাজে জানাজা এবং ৬টায় বশিকপুরের নিজবাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930