বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

অফিসে ঢুকে গুলি : কাউন্সিলর সোহেলসহ নিহত ২

আকাশবার্তা ডেস্ক : 

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেলের ব্যক্তিগত অফিসে মুখোশধারী সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

সোমবার বিকেল ৪টার দিকে নগরীর সুজানগর পাথুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মহিউদ্দিন দুইজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কাউন্সিলর সোহেলের ভাগ্নে মোহাম্মদ হানিফ জানান, ‘সবাই আছরের নামাজ পড়ছিলেন। এসময় প্রচণ্ড গোলাগুলির আওয়াজ কানে আসে। গিয়ে দেখি মামা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিজে মামাকে কাঁধে করে বের করি।’

নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসপাতালে মারা গেছেন। মৃত্যু হয়েছে তার সঙ্গী হরিপদ সাহার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০