সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাইডেনের গণতন্ত্র সম্মেলনে বাদ পড়েছে বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে ডিসেম্বরে গণতন্ত্র সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে ভারত, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানসহ ১১০টির বেশি দেশ আমন্ত্রণ পেলেও এই আয়োজনে বাদ পড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তালিকা থেকে এ তথ্য জানা যায়। খবর এনডিটিভির।

সম্মেলনে আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধানরা ৯ ও ১০ ডিসেম্বর ভার্চু্যয়ালি গণতন্ত্র সম্মেলন অংশ নেবেন।

ঢাকা ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, প্রেসিডেন্ট বাইডেনের সম্মেলন প্রস্তুতি নিয়ে বিভিন্ন খবরের দিকে তারাও নজর রাখছেন। তবে আপাতত এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই।

বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, এই সম্মেলন গণতন্ত্র নিয়ে দীর্ঘ আলোচনার শুরু মাত্র। আগামী বছর পরবর্তী সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সেই সম্মেলনে অংশ নিতে দেশগুলোকে সংস্কারের অঙ্গীকার পূরণ করতে হবে।

গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের নীতি ও প্রচারণাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানি বোয়াজিন বলেছেন, অন্য যেকোনো বৈঠকের চেয়ে এই সম্মেলন আলাদা হতে হলে যুক্তরাষ্ট্রসহ প্রতিটি অংশগ্রহণকারী দেশকে আগামী দিনগুলোতে গণতন্ত্র ও মানবাধিকারের পথ অনুসরণের অর্থবহ অঙ্গীকার করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930