বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন : আওয়ামীলীগ প্রার্থী মাসুম ভূঁইয়ার ৩০ প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন ২৮ নভেম্বর। শুক্রবার প্রচার-প্রচারণার শেষ দিনে ৩০টি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। রাত ৮টায় পৌর শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কস্থ হ্যাপি সিনেমা হল চত্তরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে মাসুম ভূঁইয়া পৌর এলাকায় বায়ুদূষণ, শব্দদূষণ ও পানিদূষণমুক্ত স্বস্তিদায়ক উন্নত পরিবেশ নিশ্চিতকরণ, জলাবদ্ধতা ও যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, খাল জনস্বার্থ উপযোগী করা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষে ও ফুলে সুশোভিত সবুজ নগরায়ন সৃষ্টিসহ মোট ৩০টি প্রতিশ্রুতি দেন।

নৌকা প্রতিকের মেয়রপ্রার্থী মাসুম ভূঁইয়া বলেন, বাবা মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া ও দাদা রেহান উদ্দিন ভূঁইয়ার মতো লক্ষ্মীপুর পৌরসভাকে শাসক নয় সেবক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে নিয়ে যাবো। এ পৌরসভাকে সর্বাধুনিক বাসপোযোগী, উন্নত ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার ধারাবাহিক উন্নয়ন সূচির মূল অঙ্গীকারগুলো হলো : জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন উপযোগী করতে সব ত্রুটি ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নির্মূলে কঠোর আইন প্রয়োগ, যানজট সমস্যা থেকে উত্তরণ, সড়ক শৃঙ্খলায় ফিরিয়ে আনা, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন, পৌর শিশুপার্ক ও নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তন আধুনিকায়ন করা হবে।

নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম পাটওয়ারী, সহ-সম্পাদক জয়নাল আবেদিন রিগ্যান, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন বাবর, আব্দুজ্জাহের সাজু, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ প্রমুখ।

উল্লেখ্য- আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা ও রায়পুর-রামগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১