সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ইউপি নির্বাচন : চরশাহীতে আ.লীগ ও স্বতন্ত্র দুই প্রার্থীর শোডাউন, পাল্টাপাল্টি হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার চরশাহী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম রাজু, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলজার মোহাম্মদ ও অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রিয়াজ ব্যাপক শোডাউনের মধ্যদিয়ে গণসংযোগ শুরু করেছেন। শুক্রবার বিকেলে ইউনিয়নের বসুরহাট, দাসেরহাট বাজারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তারা।

এদিকে সন্ধ্যা ৭টায় স্বতন্ত্র প্রার্থী গোলজার মোহাম্মদের মোটর শোভাযাত্রা বসুরহাট বাজারে এসে পৌঁছালে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থী গোলজার মোহাম্মদের গাড়িবহরে হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্বতন্ত্র প্রার্থী গোলজার মোহাম্মদ বলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম রাজুর নির্দেশে তার গাড়িবহরে হামলা করা হয়েছে। এসময় তার গাড়িবহরের ৩টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙ্চুর করা হয় এবং তার ৫জন কর্মী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম রাজু উল্টো অভিযোগ করে বলেন, গোলজার মোহাম্মদের সমর্থকরা আমার নির্বাচনী অফিসের সামনে দিয়ে গাড়িবহর নিয়ে যাওয়ার সময় আমার লোকজনকে মারধর করেছেন। আমি প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক জানিয়েছেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। উভয়পক্ষকে সতর্ক করেছি। তিনি বলেন, নির্বাচনের সময় ছোটখাট ঝগড়াঝাটি তো হয়ই। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রিয়াজ এলাকার তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠদের সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। রেজাউল করিম রিয়াজ বলেন, জনগণের সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি। তরুণ প্রজন্মের ভোটাররা আমাকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031