সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রামগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সাজ্জাদ হোসেন সজিব (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার ইছাপুর ইউপির নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন ছাত্রলীগ নেতা সাজ্জাদুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাঠির আঘাতে সাজ্জাদুরের মাথায় জখম হয়। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান তিনি। তিনি ওই ইউনিয়নের নয়নপুর গ্রামের আবদুল সাত্তারের ছেলে।

ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ছিলেন সাজ্জাদুর। গত ১৫ নভেম্বর সাবেক কমিটি বিলুপ্তির পর তাকে সভাপতি করা হয়। চলতি ইউপি নির্বাচনে তিনি নৌকার প্রার্থীর সমর্থক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইছাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহানাজ আক্তার। দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন আমির হোসেন খান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031