বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মির্জাপুরে নৌকার মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেতা!

আকাশবার্তা ডেস্ক :

টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

গত শনিবার উপজেলার আনাইতারা ইউনিয়নের নৌকার মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

কিন্তু হঠাৎ করে বুধবার (৮ডিসেম্বর) জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করে তার পরিবর্তে মনোনয়ন দেওয়া হয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ হোসেনকে।

জানা যায়, মনোনয়ন পরিবর্তন হওয়ার পরপরই মীর শরীফ হোসেন ছাত্রদলের নেতা ছিলেন বলে বিভিন্ন প্রমাণাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া একটি পুরানো পোস্টার থেকে দেখা যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত মির্জাপুর কলেজ ছাত্র সংসদ নির্বাচনে রেজাউল-জাকির-শরীফ প্যানেলে নির্বাচনে এজিএস পদে অংশ নেয়।

এছাড়াও তার ভাই উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছেন। এনিয়ে সারা মির্জাপুরজুড়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে।

মীর শরীফ হোসেন মুঠোফোনে বলেন, আমি অনেক আগে ছাত্রদলের প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করেছিলাম।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানান, আনাইতারা ইউপিতে জাহাঙ্গীর আলমের পরিবর্তে শরীফকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। তবে কি কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে সেটি আমার জানা নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১